Nagorik Somoy News

নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা। বুধবার (২ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জস্থ জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ৪ জুলাই ১১-দলীয় ঐক্যের ঘোষিত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ, ৫ থেকে ২০ জুলাই থানা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা, ১৩ জুলাই ‘জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার, ২৩ থেকে ২৫ জুলাই উপজেলা ও থানা পর্যায়ে জুলাই আন্দোলনের চিত্র প্রদর্শনী, ২৯ জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভা, ১ আগস্ট উপজেলা ভিত্তিক গণমিছিল, ২ থেকে ৪ আগস্ট শ্রমিকদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি এবং ৫ আগস্ট ১১-দলীয় ঐক্যের সমাবেশ ও মিছিলে অংশগ্রহণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

লিখিত বক্তব্যে মমিনুল হক সরকার বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামল, কোটা আন্দোলন এবং ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাপ্রবাহ নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, সে সময় রাষ্ট্রীয় দমন-পীড়নের মাধ্যমে বিরোধী মতের রাজনৈতিক কর্মীদের ওপর নির্যাতন চালানো হয়। তিনি আরও দাবি করেন, কোটা সংস্কার আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বহু মানুষ নিহত ও আহত হন। এসব ঘটনার পর ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন আসে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, দেওয়ান খোরশেদ আলম, মাওলানা মুজিবুর রহমান মিয়াজী, মুফতি জাহাঙ্গীর আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x