htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় সভা প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

নাগরিক সময় ডিজিটাল :
নাগরিক সময় ডিজিটাল :
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | ভুল রিপোর্ট

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় সভা প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার (৯ নভেম্বর) দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করবে।

বোর্ড সূত্রে জানা গেছে, শ্রমিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা করে মজুরির যৌক্তিকতা, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। প্রয়োজন হলে প্রস্তাবে সংশোধন বা আরও উন্নয়নের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন, বিভিন্ন শ্রমিক সংগঠনের কাছ থেকে পাওয়া দাবি ও সুপারিশ পর্যালোচনা করে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত মজুরি প্রস্তাব তৈরির কাজ চলছে। বর্তমান দাবির ভিত্তিতে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হতে পারে। এমনকি পরিস্থিতি বিবেচনায় এর চেয়ে বেশি মজুরির প্রস্তাবও আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন জানিয়েছেন, শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা ও কারখানা বন্ধ থাকার পরিস্থিতি নিয়ে মালিকপক্ষ উদ্বিগ্ন। দ্বিতীয় সভার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলোচনা শেষে মজুরি প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। আজই প্রস্তাব জমা দেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এর আগে গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রমিক ও মালিকপক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছিল। নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। এতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া সর্বশেষ মজুরি কাঠামোয় এ হার নির্ধারণ করা হয়েছিল। এবার শ্রমিক সংগঠনগুলো ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানাচ্ছে।

আজকের বৈঠকে শ্রমিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের পর নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে। তবে চূড়ান্ত মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব এবং বোর্ডের পর্যালোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় সভা প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x