htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

চলনবিলের শাপলা ও ঢ্যাপ বেচে কাটে আলিমের সংসার বিলে বিলে স্বপ্ন বোনার গল্প

ছবি : নাগরিক সময়

হেমন্তের আগমনে নাটোরের সিংড়ার চলনবিলে কমতে শুরু করেছে পানি। তবে বিলের বুকে এখনো ফুটে রয়েছে অগণিত লাল-সাদা শাপলা, সেই সঙ্গে মিলছে ঢ্যাপ ও শালুক। প্রকৃতির এই অকৃপণ উপহারকে সম্বল করেই জীবন-জীবিকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন স্থানীয় অনেক অসচ্ছল মানুষ। তাঁদেরই একজন নাটোরের সিংড়া উপজেলার জগৎপুর গ্রামের ৪২ বছর বয়সী আব্দুল আলিম। কৃষিকাজের পাশাপাশি চলনবিলের শাপলা, ঢ্যাপ ও শালুক বিক্রি করেই বছরের একটি বড় সময় সংসারের চাকা সচল রাখেন তিনি।

প্রতিদিন ভোরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকার সবজি বাজারে বসে আলিমের এই জলজ সবজির পসরা। সাশ্রয়ী দামে তাজা শাপলা ও ঢ্যাপ কিনতে তাঁর কাছে ভিড় জমান স্থানীয় নানা বয়সী মানুষ।

নিজের জীবনসংগ্রামের কথা তুলে ধরে আব্দুল আলিম বলেন, “বছরজুড়ে কৃষিশ্রমিক হিসেবে কাজ করলেও বর্ষা ও হেমন্তের প্রায় চার মাস বিল থেকে শাপলা, ঢ্যাপ ও শালুক তুলে হাটে বেচি। যা আয় হয়, তাতেই পরিবার নিয়ে বেঁচে থাকার রসদ মেলে।”

বাজারে তাঁর বিক্রির দৃশ্যটিও বেশ সাদামাটা। সাত থেকে ১০টি ঢ্যাপের আঁটি কিংবা ১০টি শাপলার একটি আঁটি মাত্র ১০ টাকায় বিক্রি করেন তিনি। সকালের বিকিকিনি শেষে দুপুরের পর আবারও তিনি ছোট নৌকা নিয়ে নেমে পড়েন চলনবিলে। সন্ধ্যা পর্যন্ত বিলে ঘুরে জলজ পণ্য সংগ্রহ করে বাড়িতে ফেরেন। রাতে তা ধুয়ে-মুছে সুতা দিয়ে আঁটি বেঁধে প্রস্তুত করেন পরদিনের বাজারের জন্য।

আলিম জানান, যাতায়াত খরচ বাদ দিয়ে কোনো কোনো দিন ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত লাভ থাকে। তবে সব দিন সমান যায় না। সপ্তাহে চার-পাঁচ দিন এ কাজ করে বাকি সময়টা মোটর বা কৃষিশ্রমিক হিসেবে কাজ করেন।

বাজারে শাপলা ও ঢ্যাপ কিনতে আসা স্কুলশিক্ষক জয়নাল আবেদীন স্মৃতিচারণ করে বলেন, “ছোটবেলায় বিলে নিজ হাতে শাপলা ও শালুক তুলতাম। এখন সেই দিনগুলো শুধুই স্মৃতি। বাজারে অল্প টাকায় বিলের তাজা শাপলা ও ঢ্যাপ পেয়ে শৈশবের স্বাদ ফেরাতেন কিনে নিলাম।”

অন্যদিকে, পরিবারে পছন্দের পদ রান্না হবে বলে শাপলা ও ঢ্যাপ কিনেছেন কলেজশিক্ষার্থী আরমান। তিনি জানান, তাঁর বাবা-মা শাপলার সবজি বেশ পছন্দ করেন, তাই বাজার থেকে তিন আঁটি শাপলা ও দুই আঁটি ঢ্যাপ কিনে নিয়ে যাচ্ছেন।

প্রকৃতির সঙ্গে লড়াই করে এভাবেই চলনবিলের শাপলা-শালুককে পুঁজি করে দিনযাপন করছেন আব্দুল আলিমের মতো শত শত সাধারণ মানুষ।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চলনবিলের শাপলা ও ঢ্যাপ বেচে কাটে আলিমের সংসার বিলে বিলে স্বপ্ন বোনার গল্প

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x