চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের ক্যানেলের পাশের একটি কাঁচা সড়ক অল্প পানিতেই তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি কিংবা ক্যানেলের পানির উচ্চতা বাড়লেই সড়কটি পানিতে ডুবে যায়। এতে ওই পথে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল দশা থাকলেও কার্যকর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। পানি জমে থাকায় পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়।
অগ্রণী সেচ প্রকল্প ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মাহফুজুর রহমান বলেন, “রাস্তাটি অল্প পানিতেই তলিয়ে যায়। এতে এলাকাবাসীর চলাচলে মারাত্মক সমস্যা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।”
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি সংস্কার করে উঁচু করা হলে বর্ষাকালে তাদের দুর্ভোগ অনেকটাই কমবে। তারা দ্রুত সড়কটির সংস্কার ও পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন