শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। এক পক্ষ শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে, অন্য পক্ষ গেছে শাহবাগে।
বুধবার বিকেলে শিক্ষা ভবনের সামনে অবস্থানকালে একদল আন্দোলনকারী ৬ দফা দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় যাওয়ার কথা জানায় এবং পদত্যাগের দাবি বাদ দেওয়ার কথা বলে। এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে একটি অংশ শাহবাগে চলে যায়।
শাহবাগে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ আগের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এদিকে শিক্ষা ভবনের সামনে থাকা প্রতিনিধিদল সরকারের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন