চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় বৈরী আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ পরীক্ষার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
তিনি বলেন, চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলার কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এছাড়া দেশের বিভিন্ন জেলায়ও অনেকে অনিবার্য কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি।
শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই এই বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে।
এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুলের ঘটনায় দায়ীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি পুনরায় আশ্বস্ত করেন, ওই প্রশ্নের কারণে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না এবং সংশ্লিষ্ট প্রশ্নে সবাই পূর্ণ নম্বর পাবেন।
.png)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন