বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Nagorik Somoy News

তিন দফা দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের মিছিল

দাবি আদায়ে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীরা

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার পর শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে রওনা হন। তারা সড়ক ছেড়ে যাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ওই এলাকার যান চলাচল।

অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তিন দফা দাবির পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। লংমার্চ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী ভোগান্তিতে পড়েছেন। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

তিন দফা দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের মিছিল

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x