htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান উদ্ধার নেশাজাতীয় ৬৬ বোতল সিরাপ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ৬৬ বোতল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় ২৭ বোতল ‘চকো ডিএক্স’ এবং ৩৯ বোতল ‘এস্কাফ’ সিরাপ জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা সিরাপের পরিমাণ ৬৬ বোতল।বিজিবি জানিয়েছে, জব্দ করা সিরাপগুলোর আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার করা মাদকদ্রব্যগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবিচাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং মাদকদ্রব্য ও অন্যান্য পণ্যের অবৈধ চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত কাজ করছেন।বিজিবি অধিনায়ক আরও জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে।সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান উদ্ধার নেশাজাতীয় ৬৬ বোতল সিরাপ