htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

ছবি : নাগরিক সময়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিলের বিকল্প হিসেবে পরিচিত ৫৬ বোতল ভারতীয় ‘ফেয়ারডিল’ সিরাপ এবং ৪৬০ পিস নেশাজাতীয় ইনজেকশন। এসব মাদকের আনুমানিক জব্দমূল্য ৯১ হাজার ৪০০ টাকা।

শনিবার (২৪ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের একটি পাকা সড়কে অভিযান চালানো হয়। এলাকাটি সীমান্ত পিলার ১৮২/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

অভিযানকালে রাস্তার ওপর মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য পাওয়া যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করেন। জব্দ করা ইনজেকশনগুলোর গায়ে ‘Buprenorphine 2 ml’ উল্লেখ রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯১ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x