চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের রানীবাড়ী চাঁদপুর গ্রামে ওয়াকফ স্টেট ও অংশীদারদের এজমালি সম্পত্তির তিনটি আমগাছ অন্য অংশীদারদের না জানিয়ে বিক্রির অভিযোগ উঠেছে নাসিমুল আলম নাসিম মিঞার বিরুদ্ধে। গাছ তিনটি ৫৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন ক্রেতা। এ ঘটনাকে কেন্দ্র করে অংশীদারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাহী বক্স মন্ডল ওয়াকফ স্টেটের মোতাওয়াল্লি মো. বদরুল আলম বাচ্চু মিঞা ওয়াকফ স্টেট ও অংশীদারদের যৌথ সম্পত্তি দেখাশোনার দায়িত্ব পালন করছেন। তাঁর অভিযোগ, অন্য অংশীদারদের সঙ্গে আলোচনা কিংবা অনুমতি ছাড়াই গাছগুলো বিক্রি করা হয়েছে।
সরেজমিনে গিয়ে কাঠাল বাগানে আমগাছ কাটতে দেখা যায় হাবিবুর রহমানকে। তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের বাসিন্দা।
হাবিবুর রহমান জানান, চার-পাঁচ দিন আগে আশরাফুল আলম বাইরোন মিঞার ছেলে নাসিম মিঞার কাছ থেকে কাঠাল বাগানের তিনটি আমগাছ ৫৫ হাজার টাকায় কিনেছেন। সে অনুযায়ী শ্রমিক নিয়ে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
অংশীদারদের একজন মৃত জগলুল আলম মিঞার স্ত্রী আনোয়ারা আলম ডালিম বলেন, আমগাছ বিক্রির বিষয়ে তাঁদের কিছুই জানানো হয়নি। তাঁর অভিযোগ, ব্যক্তিগত স্বার্থে নাসিম মিঞা গাছগুলো বিক্রি করেছেন।
অন্য অংশীদার উম্মুল বানী বেগমের স্বামী মো. এহসানুল করিমও দাবি করেন, কাঠাল বাগানের গাছ বিক্রির বিষয়ে তাঁদের অবহিত করা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, তাঁর স্ত্রীর নামে শাশুড়ির কাছ থেকে পাওয়া জমি খারিজ করা থাকলেও নাসিমুল আলম জাল দলিল তৈরি করে তা দখলের চেষ্টা করছেন। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
গাছ বিক্রির অর্থ তাঁদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে এহসানুল করিম বলেন, নাসিম মিঞার কাছে তাঁদের ব্যাংক হিসাবের তথ্য নেই। তাই তাঁদের হিসাবে টাকা পাঠানোর দাবির বিষয়ে তিনি প্রশ্ন তোলেন।
অংশীদার কর্না বেগমের ছেলে তাসনিমুজ্জামান (সেলিম) এবং ঊষা বেগমের ছেলে আবু সাদাত মো. হোসেনের অভিযোগ, নাসিমুল আলম বিভিন্ন সময়ে অন্য অংশীদারদের না জানিয়েই সম্পত্তি বিক্রি করেন। তাঁরা প্রতিবাদ করলে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয় বলেও দাবি করেন তাঁরা।
তাঁদের ভাষ্য, ওয়াকফ স্টেট ও অংশীদারদের এজমালি সম্পত্তি দেখাশোনার দায়িত্ব মোতাওয়াল্লি বদরুল আলম বাচ্চু মিঞার ওপর থাকলেও গাছ বিক্রির বিষয়ে তাঁকেও জানানো হয়নি।
এলাহী বক্স ওয়াকফ স্টেটের মোতাওয়াল্লি বদরুল আলম বাচ্চু মিঞা বলেন, তাঁদের স্টেট শত বছরের পুরোনো ঐতিহ্য ও প্রথা অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। বর্তমান মোতাওয়াল্লি হিসেবে তিনি ওয়াকফ স্টেট ও অংশীদারদের এজমালি সম্পত্তি দেখাশোনা করেন।
তাঁর অভিযোগ, তাঁর ভাতিজা নাসিমুল আলম নাসিম মিঞা দীর্ঘদিনের প্রথা ও নিয়ম উপেক্ষা করে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। অন্য অংশীদারদের না জানিয়ে এবং অনুমতি না নিয়ে তিনটি আমগাছ বিক্রি করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়ী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান মোতাওয়াল্লি।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে নাসিমুল আলম নাসিম মিঞা বলেন, সবার সঙ্গে যোগাযোগ করে অনুমতি নিয়েই আমগাছগুলো বিক্রি করেছেন। গাছ বিক্রির অর্থও সবার ব্যাংক হিসাবে পাঠিয়ে দিয়েছেন বলে দাবি করেন তিনি।
তবে অংশীদারদের ব্যাংক হিসাবে টাকা পাঠানোর প্রমাণ চাওয়া হলে তিনি এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
এ ঘটনায় গাছ বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না এবং বিক্রির অর্থ যথাযথভাবে অংশীদারদের মধ্যে বণ্টন করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন