htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান জব্দ ৫৬ বোতল ইস্কাফ সিরাপ

ছবি : নাগরিক সময়

এলাকায় অভিযান চালিয়ে ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের একটি আমবাগান থেকে এসব সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. এনামুল হকের নেতৃত্বে দলটি সীমান্তের মেইন পিলার ১৮৯ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা গ্রামের আইস উদ্দিনের আমবাগানে তল্লাশি চালায়।

এ সময় চোরাকারবারীরা পালিয়ে যায় বলে জানায় বিজিবি। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান জব্দ ৫৬ বোতল ইস্কাফ সিরাপ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x