সীমান্তবর্তী এলাকার তরুণদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৩৫ জন তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৩ বিজিবির উদ্যোগে মনাকষা ইউনিয়নে শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে ছয় সপ্তাহ ধরে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মনাকষা ইউনিয়ন পরিষদের হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন তরুণ অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের আর্থসামাজিক উন্নয়নেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় বেকার তরুণদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মোবাইল ফোন মেরামতের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন বলে আশা করছে বিজিবি। এর ফলে তাঁরা নিজ উদ্যোগে কর্মসংস্থান গড়ে তোলার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদের হলরুমে ৩৫ জন যুবককে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং বিষয়ে প্রশিক্ষণ দেয় ৫৩ বিজিবি।
মনাকষা ইউনিয়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি; ৫৩ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম; শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিসুর রহমান; মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ; স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা; মনাকষা বিওপি কমান্ডার এবং বিজিবির অন্যান্য সদস্য।
বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন