htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

শিবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

ছবি : নাগরিক সময়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি মদ, বিভিন্ন বোতলজাত পণ্য ও বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়িসহ মো. নাইম হক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১-এর একটি আভিযানিক দল।

বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৩৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাজনগর হাংগামী এলাকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর বসতবাড়িতে অভিযান চালানো হয়।

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নাইম হক ওই এলাকার বাসিন্দা। অভিযানের সময় তাঁর বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৭ বোতল বিদেশি মদ, ১২ বোতল ‘Kuf Relief’ এবং ৬৬ বোতল ‘WINCEREX’ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ৩ লাখ ১ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ছাড়া অভিযানকালে ৩৫ বান্ডেল ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। প্রতি বান্ডেলে ২০ প্যাকেট হিসাবে এসব বান্ডেলে মোট ৭০০ প্যাকেট বিড়ি ছিল। পাশাপাশি এক পোটলা খোলা ভারতীয় পাতার বিড়ি এবং মাদক ব্যবসায় ব্যবহারের অভিযোগে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তার নাইম হক ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

এসআরবি জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শিবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x