htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

রূপগঞ্জে পাঁচ মামলায় পাঁচজনের কারাদণ্ড পাঠানো হলো কারাগারে

ছবি : নাগরিক সময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক পাঁচটি মামলায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ-বিন-শফিক। মঙ্গলবার (১০ নভেম্বর) বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁদের এ সাজা দেওয়া হয়। পরে সাজাপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কারাদণ্ডের পরোয়ানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. মানিক (৩৭) নামের একজনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ধারায় মো. শাকিল (২১) ও মো. রাসেল (৪০) নামের দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মো. আমির হোসেন (৪৮) নামের আরেক ব্যক্তিকে একই ধারায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মো. মেহেদী হাসান (৩০) নামের একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পৃথক পাঁচটি মামলায় সাজাপ্রাপ্তদের কারাদণ্ড কার্যকর করতে নারায়ণগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়কের কাছে প্রয়োজনীয় পরোয়ানা পাঠানো হয়েছে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে পাঁচ মামলায় পাঁচজনের কারাদণ্ড পাঠানো হলো কারাগারে

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক পাঁচটি মামলায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ-বিন-শফিক। মঙ্গলবার (১০ নভেম্বর) বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁদের এ সাজা দেওয়া হয়। পরে সাজাপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কারাদণ্ডের পরোয়ানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. মানিক (৩৭) নামের একজনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ধারায় মো. শাকিল (২১) ও মো. রাসেল (৪০) নামের দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মো. আমির হোসেন (৪৮) নামের আরেক ব্যক্তিকে একই ধারায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মো. মেহেদী হাসান (৩০) নামের একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পৃথক পাঁচটি মামলায় সাজাপ্রাপ্তদের কারাদণ্ড কার্যকর করতে নারায়ণগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়কের কাছে প্রয়োজনীয় পরোয়ানা পাঠানো হয়েছে।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x