htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা

ছবি : নাগরিক সময়

নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) নওগাঁ শহরের সাব্বির হোটেলের হলরুমে জেলার সাংবাদিকদের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ফরিদুল করিম তরফদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আককাস আলী, বরুণ মজুমদার ও লিয়াকত আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সম্রাট, মাহবুব আলম, আবু তালেব, আয়নুল হোসেন, মো. আব্দুল আজিজ, জুলেল হোসেন, রইচ উদ্দিন, শফিকুল ইসলাম, সজিবুর রহমান সজিব, নুরুল ইসলাম, আব্দুল মালেক ও আবু মুসা স্বপনসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।

আলোচনা সভায় সাংবাদিকদের ঐক্য, অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ সংরক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে সংগঠনের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) নওগাঁ শহরের সাব্বির হোটেলের হলরুমে জেলার সাংবাদিকদের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ফরিদুল করিম তরফদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আককাস আলী, বরুণ মজুমদার ও লিয়াকত আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সম্রাট, মাহবুব আলম, আবু তালেব, আয়নুল হোসেন, মো. আব্দুল আজিজ, জুলেল হোসেন, রইচ উদ্দিন, শফিকুল ইসলাম, সজিবুর রহমান সজিব, নুরুল ইসলাম, আব্দুল মালেক ও আবু মুসা স্বপনসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।

আলোচনা সভায় সাংবাদিকদের ঐক্য, অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ সংরক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে সংগঠনের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x