নখ বড় করারও যে বিশ্বরেকর্ড হতে পারে, তা করে দেখিয়েছেন ভারতের মহারাষ্ট্রের পুনের বাসিন্দা শ্রীধর চিল্লাল। বাঁ হাতের পাঁচটি নখ না কেটে দীর্ঘ ৬৬ বছর ধরে বড় করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি। তাঁর পাঁচটি নখের সম্মিলিত দৈর্ঘ্য ছিল ৯০৯ দশমিক ৬ সেন্টিমিটার, অর্থাৎ প্রায় ২৯ ফুট ১০ ইঞ্চি—যা প্রায় একটি তিনতলা ভবনের সমান।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, শ্রীধরের প্রতিটি নখ আলাদাভাবে পরিমাপ করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে লম্বা ছিল বুড়ো আঙুলের নখ, যার দৈর্ঘ্য ছিল ১৯৭ দশমিক ৮ সেন্টিমিটার। মধ্যমার নখ ছিল ১৮৬ দশমিক ৬, অনামিকার ১৮১ দশমিক ৬, কনিষ্ঠার ১৭৯ দশমিক ১ এবং তর্জনীর নখ ১৬৪ দশমিক ৫ সেন্টিমিটার।
শ্রীধরের এই অদ্ভুত রেকর্ডের শুরু অবশ্য একটি ঘটনাকে কেন্দ্র করে। ১৯৫২ সালে, তখন তাঁর বয়স মাত্র ১৬ বছর। স্কুলে এক বন্ধুর অসাবধানতায় এক শিক্ষকের লম্বা নখ ভেঙে যায়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থীদের বোঝান, নখ বড় না করলে সেগুলো রক্ষা করার প্রয়োজনীয়তা কখনোই তারা বুঝতে পারবে না।
শিক্ষকের সেই কথাকেই চ্যালেঞ্জ হিসেবে নেন শ্রীধর। এরপর বাঁ হাতের নখ কাটা পুরোপুরি বন্ধ করে দেন তিনি। বছরের পর বছর যত্ন নিয়ে নখগুলো বড় রেখেছেন
.png)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন