বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Nagorik Somoy News

সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রণয়নের দাবি সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে আইন প্রণয়নের জন্য সরকারকে তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। আগামী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা না হলে আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি বাস্তবায়নে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নবগঠিত জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের কাছ থেকে বস্তুনিষ্ঠ ও ভালো সংবাদ প্রত্যাশা করা হলেও তাদের নিরাপত্তা নিশ্চিত না করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দীর্ঘদিন ধরে সাংবাদিকদের বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন এবং পেশাদার সাংবাদিকদের তালিকা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে গণমাধ্যম কমিশন গঠন করে সাংবাদিকতা পেশাকে আরও সুসংগঠিত করারও দাবি জানান তিনি।

সাংবাদিক নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলা, মামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। সাংবাদিক হত্যার মতো গুরুতর ঘটনার বিচারও অনেক ক্ষেত্রে দীর্ঘসূত্রতায় পড়ছে। স্বাধীনতার পর ৫৩ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন দাবি করে তিনি এসব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। তাই সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিক যেন হয়রানি বা হেনস্তার শিকার না হন, সে বিষয়ে তিনি সচেতন থাকবেন।

জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন মন্টির সঞ্চালনায় এবং জেলা কমিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, নবনির্বাচিত সভাপতি এনামুল হক ফারুক, সিনিয়র সাংবাদিক সহিদুল্লাহ, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক নীতিশ সাহা, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, কুমিল্লার জমিনের সম্পাদক শাহজাদা এমরান ও দৈনিক সমাজ কণ্ঠের সম্পাদক জসিম উদ্দিন চাষী।

এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক জি কে রাসেল, কেন্দ্রীয় নেতা কাজী সালাহ উদ্দিন নোমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতা সিকান্দার আলী কাবুল এবং কেন্দ্রীয় নেতা ফাতেমা আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সভায় নবগঠিত কুমিল্লা জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ১১১ সদস্যের কার্যকরী পর্ষদ ও সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন সময়ে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হওয়া ১০ সাংবাদিককে সম্মাননা স্মারক দেওয়া হয়।

বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, পেশাগত মর্যাদা রক্ষা এবং নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরে জেলা কমিটির সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রণয়নের দাবি সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x