পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আল তারিককে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) গভীর রাতে দিনাজপুরের বিরামপুর এলাকা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে আটক করে। পরে তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কাজী আল তারিককে আদালতে হাজির করা হলে পঞ্চগড়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম সাজ্জাদ হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কাজী আল তারিক পঞ্চগড় জেলা শহরের রামেরডাঙ্গা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, পলাতক আসামি কাজী আল তারিককে ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন