বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Nagorik Somoy News

তেঁতুলিয়ায় কাঁচা চা পাতায় পানি দেওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা

ছবি : নাগরিক সময়

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনই হাটের ফকিরপাড়া এলাকায় কাঁচা সবুজ চা পাতায় পানি দিয়ে ওজন বাড়ানোর অপরাধে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন, পঞ্চগড় ও বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড়ের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে অনৈতিকভাবে চা পাতায় পানি দেওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, কাঁচা চা পাতায় পানি দিয়ে ওজন বাড়ানোর ফলে চায়ের গুণগত মান ও স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট হওয়ার পাশাপাশি প্রকৃত চা চাষি ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। এ ধরনের কর্মকাণ্ড চা শিল্পের সুনাম ও বাজার ব্যবস্থাপনাকেও নেতিবাচকভাবে প্রভাবিত করে।

চায়ের গুণগত মান বজায় রাখা এবং চাষি ও ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

তেঁতুলিয়ায় কাঁচা চা পাতায় পানি দেওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনই হাটের ফকিরপাড়া এলাকায় কাঁচা সবুজ চা পাতায় পানি দিয়ে ওজন বাড়ানোর অপরাধে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন, পঞ্চগড় ও বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড়ের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে অনৈতিকভাবে চা পাতায় পানি দেওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, কাঁচা চা পাতায় পানি দিয়ে ওজন বাড়ানোর ফলে চায়ের গুণগত মান ও স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট হওয়ার পাশাপাশি প্রকৃত চা চাষি ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। এ ধরনের কর্মকাণ্ড চা শিল্পের সুনাম ও বাজার ব্যবস্থাপনাকেও নেতিবাচকভাবে প্রভাবিত করে।

চায়ের গুণগত মান বজায় রাখা এবং চাষি ও ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x