বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) মেয়াদোত্তীর্ণ ৪০টি জেলা শাখার তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ তালিকা প্রকাশ করেন।
মেয়াদোত্তীর্ণ জেলা শাখাগুলোর মধ্যে রয়েছে—ঢাকা, গাজীপুর, মাদারীপুর, শরীয়তপুর, কুষ্টিয়া, পাবনা, যশোর, ঝিনাইদহ, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, দিনাজপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।
সংগঠন সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পদ্মা পাড়ের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ উপজেলা শাখাগুলোর তালিকাও প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশিত জেলা শাখাগুলোকে আগামী এক মাসের মধ্যে নতুন কমিটি গঠনের জন্য আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কমিটির সদস্যদের প্রাথমিক সদস্যপদ গ্রহণের জন্য নির্ধারিত অনলাইন ফর্ম পূরণের আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ উপজেলা শাখাগুলোর তালিকাও প্রকাশ করা হবে।
.png)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন