বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Nagorik Somoy News

সাংবাদিকতার অস্তিত্ব রক্ষায় দ্রুত গণমাধ্যম কমিশন গঠন প্রয়োজন

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, পেশার মান রক্ষা এবং গণমাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুত একটি গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর।

শুক্রবার (৭ আগস্ট) সকালে গাজীপুর চৌরাস্তার তুহিন চত্বরে সাংবাদিক তুহিন হত্যা দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আহমেদ আবু জাফর বলেন, দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। একই সঙ্গে বহু সাংবাদিক হত্যার বিচার দীর্ঘদিনেও সম্পন্ন হয়নি। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এবং পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, অপেশাদার ব্যক্তিদের অনুপ্রবেশে সাংবাদিকতা পেশা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই প্রকৃত পেশাদার সাংবাদিকদের একটি নির্ভুল তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার দ্রুত বিচারও দাবি করেন।

বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাকের সভাপতিত্বে এবং জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল ও বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. হাসান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, ভাওয়াল প্রেসক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ঐক্য পরিষদ, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থা, জাতীয় সাংবাদিক অধিকার সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশ শেষে তুহিন চত্বরে ফলজ গাছের চারা রোপণ করা হয়। পরে বাসন মেট্রো থানা প্রেসক্লাবে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সাংবাদিকতার অস্তিত্ব রক্ষায় দ্রুত গণমাধ্যম কমিশন গঠন প্রয়োজন

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x