ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবাসহ তমাল জমাদ্দার (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার (১৬ আগস্ট) রাতে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় রাত ১২টার দিকে রসুলপুর ইউনিয়নের কলমীর মোড়ের পশ্চিম পাশে কাশেম সর্দারের বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, ওই সময় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তমাল জমাদ্দারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এজাহার সূত্রে আরও জানা যায়, জিজ্ঞাসাবাদে তমাল জমাদ্দার অন্য এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে শশীভূষণ থানার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রির কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত আরও চারটি মামলা রয়েছে।
ঘটনার বিষয়ে শশীভূষণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
.png)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন