পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদকবিরোধী অভিযানে হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—জসিম উদ্দিন (৩২), আব্দুস সালাম (৩০) ও নুরুন্নবী (৩০)। জসিম উদ্দিন তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের বালাবাড়ি এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। আব্দুস সালাম দেবনগর এলাকার মুসলিমের ছেলে এবং নুরুন্নবী জাবরিদুয়ার এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জের তথ্যের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর মো. দুলাল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় তিনজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, জসিম উদ্দিনের কাছ থেকে হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আব্দুস সালামের কাছ থেকে কাগজসহ প্রায় ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে নুরুন্নবীর কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের পর শনিবার (১৫ আগস্ট) তাদের সামারি ট্রায়ালের জন্য আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে আরও তিন দিন কারাভোগ করতে হবে।
পুলিশ জানিয়েছে, তেঁতুলিয়ায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, কেনাবেচা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে পরিবার ও সামাজিকভাবে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
.png)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন