বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Nagorik Somoy News

পঞ্চগড়ে মাদকবিরোধী অভিযান গাঁজাসহ যুবকের ৩ মাসের কারাদণ্ড

ছবি : নাগরিক সময়

পঞ্চগড় সদর উপজেলার পশ্চিম মোলানী এলাকায় মাদক সেবনের অভিযোগে মো. মামুন (৩২) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও ৭ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম মোলানী গ্রামের মিজানুর রহমানের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মামুনকে দণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা।

জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পঞ্চগড় সদর থানার এসআই (নিরস্ত্র) চন্দন কুমার রায় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় উপস্থিত ছিলেন। এ সময় মামুনকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়।

অভিযানের সময় তার কাছ থেকে একটি প্লাস্টিকের কৌটায় আনুমানিক ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা গাঁজা ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ পড়ে শোনানোর পর মামুন নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। আদালত তার জবানবন্দি, সাক্ষীদের বক্তব্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন।

পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। মামুন অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।

দণ্ড কার্যকরের জন্য সাজা পরোয়ানামূলে তাকে পঞ্চগড় জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা বলেন, মাদক সেবন ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পঞ্চগড়ে মাদকবিরোধী অভিযান গাঁজাসহ যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x