htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

জলবায়ু অভিযোজন তহবিলের বড় অংশ কৃষিতে বরাদ্দের দাবি সুনামগঞ্জে

ছবি : নাগরিক সময়

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষি খাতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধি, ক্ষুদ্র কৃষকদের জন্য অনুদান নিশ্চিত এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় শহরের শাপলা উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের নিশ্চয়তা না আসার অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ শীর্ষক সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শত শত কৃষক এতে অংশ নেন। হাউস, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, প্রান ও ফেডের যৌথ উদ্যোগে সুনামগঞ্জে এ কর্মসূচি পালিত হয়।

কৃষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, ফেড সুনামগঞ্জের সহসভাপতি নুরুল হাসান আতাহের, নারী নেত্রী শিল্পী বেগম, তৃস্না আক্তার রুশনা, রিনা বেগম, কৃষক নেতা শরীফ আহমদ ও কর্ণ বাবু দাসসহ অন্যরা।

বক্তারা বলেন, কপ৩১-এর প্রথম দিন ৯ নভেম্বর ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত থাকলেও কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের প্রতিশ্রুতি, সময়সীমা কিংবা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি। অথচ তাঁদের ভাষ্য অনুযায়ী, বিশ্বের জলবায়ু অভিযোজন চাহিদার বড় অংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সম্পর্কিত হলেও এ খাতে বরাদ্দ তুলনামূলকভাবে কম।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন ও কৃষকের জীবিকা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। তাই কৃষিকে শুধু কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্র হিসেবে দেখলে চলবে না; খাদ্যের অধিকার, জলবায়ু অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের বিষয়গুলোও সমান গুরুত্ব দিতে হবে।

অবস্থান কর্মসূচি থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। প্রথমত, কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়ানোর সুস্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং চাহিদা অনুযায়ী কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে। এ অর্থ ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণ নয়, অনুদান হিসেবে পৌঁছানোর দাবি জানান তাঁরা।

দ্বিতীয়ত, কৃষি ও খাদ্যনিরাপত্তাবিষয়ক শার্ম আল-শেখ যৌথ কার্যক্রমের পরবর্তী ধাপে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে আনুষ্ঠানিক অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে ন্যায্য রূপান্তর কর্মসূচিতে কৃষক ও কৃষিশ্রমিকের অধিকার স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।

তৃতীয়ত, সৌরচালিত সেচব্যবস্থা, সৌরবিদ্যুৎচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো বিকেন্দ্রীকৃত নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার মালিকানা কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকদের হাতে রাখার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাঁদের সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

চতুর্থত, জাতীয় অভিযোজন পরিকল্পনা, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং কপ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি তোলা হয়। এসব প্রস্তাব আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরতে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতিও আহ্বান জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, “কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় কৃষকদের অভিজ্ঞতা ও দাবিকে গুরুত্ব দিয়ে অর্থায়ন, নীতিনির্ধারণ এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

বিষয় : সারাদেশ কৃষক কপ৩১ জলবায়ু পরিবর্তন

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জলবায়ু অভিযোজন তহবিলের বড় অংশ কৃষিতে বরাদ্দের দাবি সুনামগঞ্জে

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x