htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার ছবি: নাগরিক সময়

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৬ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে মহানগরীর একাধিক এলাকায় অভিযান চালানো হয়। এর মধ্যে রয়েছে ৩৬ নম্বর ওয়ার্ডের জোনাকি আবাসিক এলাকা, উত্তর বালুচর, চকগ্রাম, পীরের চক, শাহপরাণ, শ্মশান টিলা, ৮ নম্বর ওয়ার্ডের খাদিমপাড়া, মজুদদার টিলা, আখালিয়া, হুয়াইটিলা (মঈনউদ্দিন টিলা) ও বড়গুল এলাকা।

অভিযান চলাকালে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করেছে অভিযান পরিচালনাকারী দল। এসব তথ্য যাচাই-বাছাই শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, পরিদর্শক মো. রুকন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, পরিবেশ সংরক্ষণে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড় ও টিলা কাটা, অবৈধ ইটভাটা স্থাপন ও পরিচালনা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিস্তারের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে।

পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনগত পদক্ষেপ অব্যাহত রাখার কথা জানিয়েছে অধিদপ্তর।

বিষয় : পরিবেশ অধিদপ্তর পাহাড় টিলা

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x