htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

পাঁচ দিনেও মেলেনি সিয়ামের সন্ধান বোদায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

ছবি : নাগরিক সময়

পঞ্চগড়ের বোদায় পাঁচ দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিয়ামের সন্ধানের দাবিতে মানববন্ধন ও মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন তার সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। দ্রুত সিয়ামের সন্ধান নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বোদা বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুবেল, বোদা পৌরসভা বিএনপির সদস্যসচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, ৩ নম্বর ব্লকের সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম এবং নিখোঁজ শিক্ষার্থী সিয়ামের বাবা মো. সল্লু ইসলামসহ অনেকে।

বক্তারা জানান, বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিয়াম গত ১২ নভেম্বর সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এরপর পাঁচ দিন অতিবাহিত হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তারা।

এ সময় বক্তারা সাধারণ মানুষ ও তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তোলেন, সন্তান নিখোঁজ হওয়ার পরও যদি পরিবারকে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে কে? দ্রুত সিয়ামের সন্ধানে কার্যকর ও সন্তোষজনক পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

মানববন্ধনে সিয়ামের শিক্ষক, সহপাঠী, এলাকাবাসী ও সাধারণ মানুষসহ প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি অংশ নেন। একপর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নিলে সড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল এবং বোদা পৌরসভা বিএনপির সদস্যসচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়ের আশ্বাস ও অনুরোধে আপাতত অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে সিয়ামের সন্ধান না পাওয়া পর্যন্ত তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর উদ্বেগ কাটছে না।

Image

বিষয় : পঞ্চগড় অবরোধ নিখোঁজ

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পাঁচ দিনেও মেলেনি সিয়ামের সন্ধান বোদায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x