htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

নিহত ব্যক্তি নাজমুল হক বিশারু (৬০)

পঞ্চগড়ের বোদা উপজেলায় বসতবাড়িতে চুরির অভিযোগে আটক এক ব্যক্তিকে গণপিটুনির ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রোববার (১৫ নভেম্বর) ভোররাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাজমুল হক বিশারু (৬০)। তিনি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে লস্করপাড়া গ্রামের জ্যোতিচন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে গিয়ে আটক হন নাজমুল হক। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত লোকজন তাঁকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সদস্য হিসেবে মোট ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয় : সারাদেশ বোদা পঞ্চগড়

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x