শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরে ছয়টি শিল্পকারখানা এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ছয়টি কারখানা বন্ধের তথ্য জানান।
তিনি বলেন, শিল্প পুলিশের কাছে ছয়টি কারখানা বন্ধের তালিকা রয়েছে। ‘নো ওয়ার্ক, নো পে’ নীতিতে আজকের জন্য কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষ কারখানাগুলো খুলে দেবে। তবে এখন পর্যন্ত কোনো কারখানায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়নি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শিল্প পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রোববারও কয়েকটি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। কোথাও কোথাও শ্রমিকেরা কাজ না করে বসে রয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে শিল্প পুলিশ।
তিনি স্পষ্ট করেন, কোনো কারখানা বন্ধের আনুষ্ঠানিক নোটিশ না পাওয়া পর্যন্ত সেটিকে বন্ধ বলে গণ্য করা যাবে না।
এদিকে, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন