htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

বগুড়ায় চার বছরের শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ

বগুড়া প্রতিনিধি:
বগুড়া প্রতিনিধি:
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ | ভুল রিপোর্ট

বগুড়ায় চার বছরের শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ

বগুড়া মহানগরের নারুলী এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত যুবক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে অভিযুক্তের দাদা ও দাদিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাঁদের হেফাজতে নেয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই দিন বিকেলে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী রাহুল (২২)-এর পরিবারের বাড়ি থেকে শিশুটিকে আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক পালিয়ে যান বলে স্থানীয় সূত্রের দাবি। এ সময় ক্ষুব্ধ বাসিন্দারা তাঁর দাদা লুৎফর রহমান লুদু (৭০) ও দাদি রহিমা বেগম বেলিকে (৬৫) আটকে রেখে পুলিশে খবর দেন।

শিশুটির বাবা জানান, গত ১৬ অক্টোবর তাঁদের পরিবারের দুটি এবং শিশুটির দাদির দুটি মুঠোফোনসহ মোট চারটি ফোন চুরির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে রাহুলের সঙ্গে তাঁদের বিরোধ তৈরি হয়। এরপর থেকে রাহুল ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ করেন তিনি।

শিশুটির বাবা আরও বলেন, শনিবার মেয়েকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে অভিযুক্তের দাদার বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী ঘটনার খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকেলে শিশুকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের দাদা-দাদিকে আটকে রাখার খবর পেয়ে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরে নিরাপত্তার স্বার্থে ওই দুজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, শিশুটিকে হাসপাতালে দেখতে গিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন তাঁরা। পরীক্ষা-নিরীক্ষার পর ঘটনার প্রকৃত বিষয় সম্পর্কে জানা যাবে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এ ঘটনায় আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং চিকিৎসা পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বগুড়ায় চার বছরের শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x