htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

পঞ্চগড়ের কৃষিতে নতুন সম্ভাবনা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা সরকারের

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ছবি : নাগরিক সময়

পঞ্চগড়ের কৃষি ও সেচব্যবস্থার উন্নয়নে জেলার শেষ প্রান্তে ড্যাম, ব্যারেজ বা সুইচগেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এই উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার কয়েকটি উপজেলার কৃষিজমিতে সেচের পানির সংকট অনেকটাই কমে আসবে। পাশাপাশি ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমার সম্ভাবনা তৈরি হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউস পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, তেলীপাড়া এলাকায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় হালকা সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। প্রকল্পটি সম্পন্ন হলে এ অঞ্চলের প্রায় সাত হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন। এতে প্রায় ৫০ হাজার মানুষের জীবন-জীবিকার মানোন্নয়নের আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আগে এক বিঘা জমিতে সেচ দিতে কৃষকদের তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত ব্যয় হতো। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে সেই খরচ কমে প্রায় দেড় হাজার টাকায় নেমে আসবে। ভবিষ্যতে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হলে সেচ ব্যয় এক হাজার টাকারও নিচে নামিয়ে আনা যেতে পারে। এতে কৃষকদের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমবে।

এ সময় এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়ক পাকা হয়নি, এমনকি প্রয়োজনীয় সংস্কারও করা হয়নি। বর্তমান সরকার ইতিমধ্যে সড়কটির পাকাকরণের কাজ শুরু করেছে। পাশাপাশি সড়কটি সুন্দরদীঘি সেচমাথা পর্যন্ত সম্প্রসারণ এবং বিদ্যুতায়নের পরিকল্পনাও রয়েছে।

পঞ্চগড়ের শেষ প্রান্তে ব্যারেজ নির্মাণের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ড্যাম, ব্যারেজ বা সুইচগেট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়িত হলে সুন্দরদীঘি, দণ্ডপাল, চেংঠী, পামুলী, দেবীডুবা, দেবনগর ও সোনাহার এলাকার কৃষকেরা বিশেষভাবে উপকৃত হবেন। এসব এলাকায় দীর্ঘদিনের সেচের পানির সংকট অনেকটাই নিরসন করা সম্ভব হবে।

কৃষি উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে পানির অভাবে যেসব জমিতে ১০ থেকে ১২ মণ ধান উৎপাদিত হয়, সেখানে নিয়মিত সেচ নিশ্চিত করা গেলে ২৫ থেকে ৩০ মণ পর্যন্ত ধান উৎপাদন সম্ভব। একই সঙ্গে রবি শস্যের আবাদও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানিসংকট বিবেচনায় নিয়ে কৃষি ও জনজীবনের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে কৃষকদের সেচ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি এলাকার অর্থনীতি ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ের কৃষিতে নতুন সম্ভাবনা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা সরকারের

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x