htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

ডিমলায় সার ডিলারদের গোডাউনে উপসচিবের অভিযান

ছবি : নাগরিক সময়

নীলফামারীর ডিমলা উপজেলায় সরকারি সার ডিলারদের গোডাউন পরিদর্শন করে সারের মজুত, বিক্রির হিসাব ও কৃষকদের মধ্যে বিতরণ কার্যক্রম যাচাই করেছেন কৃষি মন্ত্রণালয়ের উপকরণ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলাম। এ সময় সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং প্রকৃত কৃষকদের কাছে সঠিকভাবে সার পৌঁছে দেওয়ার বিষয়ে ডিলারদের নির্দেশনা দেওয়া হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের মেসার্স নীলিমা এন্টারপ্রাইজ ও কালাম ট্রেডিংয়ের সরকারি সার ডিলার পয়েন্ট ও গোডাউন পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় ডিলারদের ক্যাশমেমোতে সরকারি নির্ধারিত মূল্য, কৃষকের নাম, মোবাইল নম্বর, সারের পরিমাণ ও বিক্রির মাস উল্লেখ আছে কি না, তা পরীক্ষা করা হয়। পাশাপাশি বিক্রির তথ্য রেজিস্টারে যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে কি না, সেটিও যাচাই করা হয়।

এ ছাড়া কয়েকজন কৃষকের সঙ্গে মুঠোফোনে কথা বলে সার কেনার তথ্য মিলিয়ে দেখা হয়। রেজিস্টারে থাকা হিসাবের সঙ্গে গোডাউনের বাস্তব মজুতের তুলনা করে সারের মজুত ও বিক্রির তথ্য যাচাই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে উপসচিব মো. মাকছুদুল ইসলাম সার কার্ডের মাধ্যমে কৃষকদের মধ্যে সার বিতরণ কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। কৃষকের পরিচয় ও সার গ্রহণের তথ্য সংরক্ষণের মাধ্যমে বিতরণে স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন। একই সঙ্গে প্রকৃত কৃষকদের কাছে নির্ধারিত বরাদ্দ অনুযায়ী সময়মতো সার পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ. ন. ম. শিবলী সাদিকসহ সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা।

সার ডিলার পরিমল রায় ও আবুল কাশেম জানান, ডিমলায় সারের কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত সার মজুত রয়েছে। তাঁদের দাবি, সরকারি নির্ধারিত মূল্যেই কৃষকদের কাছে সার বিক্রি করা হচ্ছে। সরকারি ঘোষণা অনুযায়ী সাব-ডিলারদের কাছে কোনো সার বিক্রি করা হচ্ছে না বলেও জানান তাঁরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষি বিভাগের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো কৃষকের কাছে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করা, সারের সুষম বণ্টন বজায় রাখা এবং বাজারে সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিলার পয়েন্ট ও গোডাউন পর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ডিমলায় সার ডিলারদের গোডাউনে উপসচিবের অভিযান

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x