নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে প্রায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. মো. ইকরামুল বারী টিপু।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে আনুষ্ঠানিকভাবে সড়ক দুটির নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। সড়ক দুটি হলো—জামতলী মোড় থেকে সদরুল মাস্টারের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার এবং খয়বর চেয়ারম্যানের মোড় থেকে ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার। নওগাঁ উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক দুটির পাকাকরণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. মো. ইকরামুল বারী টিপুর সঙ্গে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, বিএনপি নেতা নূরবক্স মন্ডল, চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হোসেন প্রামাণিক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, যুবদল নেতা মাস্টার আব্দুল মালেক, তালহা যুবায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক দুটি পাকাকরণ সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকটাই কমে আসবে। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলের ভোগান্তি কমার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন এলাকাবাসী।
এ সময় সংসদ সদস্য ডা. মো. ইকরামুল বারী টিপু বলেন, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করা হবে।
সড়ক দুটির পাকাকরণ কাজ বাস্তবায়িত হলে প্রসাদপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন