চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, কলেজের উপাধ্যক্ষ মোহা. শরিফুল আলমসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদের মধ্যেও ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে পারে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, সামাজিক সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, কলেজ ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। শিক্ষার্থীদের নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্লোগান—‘পরিষ্কার রাখি চারপাশ, এডিস মশার করব নাশ’ সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, সম্মিলিত উদ্যোগ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন