সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬ জন বাংলাদেশি নাগরিক এবং ১ জন মানব পাচারকারীসহ মোট ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর একটি টহল দল এই সফল অভিযান পরিচালনা করে।
২৮ বিজিবির বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ৬ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ২ জন গোপালগঞ্জ এবং ৪ জন মাদারীপুর জেলার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে কাজ করছিলেন। তবে কী পরিস্থিতিতে তারা দেশে ফিরছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় ১ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরও ২ জন ব্যক্তি পালিয়ে গেলেও তাদের আটকের জন্য বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় ড্রোন, সিসি ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নজরদারি আরও বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন