htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

নওগাঁয় নিখোঁজ যমজ নবজাতক উদ্ধারের দাবি পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়

ছবি : নাগরিক সময়

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর জন্ম নেওয়া যমজ নবজাতকের মধ্যে একজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও অপর সন্তান নিখোঁজ হওয়ার ছয় দিন পর তাকে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বগুড়ার আদমদীঘি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এ সময় এক নারী ও এক পুরুষকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তবে উদ্ধার হওয়া নবজাতকটি নিখোঁজ যমজ শিশুটিই কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। পরীক্ষার ফলাফল পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৬ নভেম্বর নওগাঁর বলাকা ক্লিনিকে যমজ সন্তানের সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য ভর্তি হন প্রসূতি শান্তনা আক্তার। অস্ত্রোপচারের পর একটি নবজাতক কন্যাসন্তান পরিবারের কাছে হস্তান্তর করা হলেও অপর সন্তান সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।

পরিবার সূত্রে জানা যায়, প্রসূতি শান্তনা আক্তারের গর্ভাবস্থায় গত ১২ ও ২১ অক্টোবর দুটি পৃথক ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। উভয় পরীক্ষার প্রতিবেদনেই গর্ভে দুটি জীবিত ভ্রূণ থাকার বিষয়টি উল্লেখ ছিল।

১২ অক্টোবর জয়পুরহাটের আক্কেলপুরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিবেদনে দুটি জীবিত ভ্রূণের উপস্থিতির কথা বলা হয়। সেখানে উভয় শিশুর হৃদস্পন্দন প্রতি মিনিটে ১৪৭ বার রেকর্ড করা হয়েছিল।

অন্যদিকে, ২১ অক্টোবর নওগাঁর রি-লাইফ ডায়াগনস্টিক সেন্টারের প্রতিবেদনে দুটি জীবিত ভ্রূণের কথা উল্লেখ করা হয়। সেখানে তাদের হৃদস্পন্দন যথাক্রমে প্রতি মিনিটে ১৪৬ ও ১৪০ বার এবং সম্ভাব্য ওজন ২ হাজার ৩৩১ ও ২ হাজার ৪৮৬ গ্রাম উল্লেখ করা হয়।

প্রসূতির স্বামী শান্ত ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের পরামর্শে তাঁর স্ত্রীকে নওগাঁর বলাকা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই চিকিৎসকের মাধ্যমেই সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের পর একটি নবজাতক কন্যাসন্তান তাঁদের হাতে তুলে দেওয়া হলেও দ্বিতীয় সন্তান সম্পর্কে কোনো পরিষ্কার তথ্য জানানো হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, দ্বিতীয় সন্তান সম্পর্কে জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ নানা ধরনের গড়িমসি করে। এমনকি বিষয়টি ধামাচাপা দিতে তাঁদের অর্থের প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে, ছয় দিন পর বগুড়ার আদমদীঘি এলাকা থেকে নবজাতক উদ্ধারের ঘটনায় পরিবারে আশার সঞ্চার হয়েছে। তবে উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতক নিখোঁজের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, জড়িতদের শনাক্ত এবং পরিবারের কাছে সন্তানের পরিচয় নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজনরা।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নওগাঁয় নিখোঁজ যমজ নবজাতক উদ্ধারের দাবি পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x