সীমান্তের নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। রাতের বেলায় নজরদারি বাড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।
সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতার ওপরও গুরুত্ব দিচ্ছে বিজিবি। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীসহ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়েছে, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির অস্বাভাবিক চলাচল, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা কিংবা অন্য কোনো সন্দেহজনক ঘটনা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বিজিবি।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন