সমবায় কার্যক্রমের মাধ্যমে কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখায় জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’। কৃষিভিত্তিক ও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
গত ৮ নভেম্বর জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন পুরস্কার গ্রহণ করেন।
জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি অর্জনের পর বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় সমিতির নেতারা চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যদের অভিনন্দন জানান। পাশাপাশি সমিতির দীর্ঘদিনের কার্যক্রম এবং কৃষি উন্নয়নে অবদানের প্রশংসা করেন। তিনি সমিতির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান জেলা প্রশাসককে সমিতির কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উদ্যোগে কৃষিভিত্তিক ও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, সমবায় খাতের বিকাশ এবং গ্রামীণ অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা অর্জন করেছে সমিতিটি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সমিতির সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ মো. আব্দুল জব্বার, মো. ওমর ফারুক, মো. তাজেমুল হক, মো. রুবেল রানা, মো. গোলাম মোস্তফা রিপন ও মো. মুনজুর হোসেনসহ সমিতির অন্যান্য সদস্য।
জাতীয় পর্যায়ে এ অর্জন চাঁপাইনবাবগঞ্জের সমবায় অঙ্গনে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে। স্থানীয় সমবায়ীরা সমিতিটির এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন