চট্টগ্রাম নগরের কদমতলী পোড়া মসজিদ এলাকায় মবিলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই স্থানীয় বাসিন্দারা তা নেভানোর চেষ্টা করেন। আশপাশের বাসাবাড়ি ও ভবনের ছাদ থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেন তারা।
এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, মাগরিবের নামাজের পর গুদামটিতে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে পাঁচটি গাড়ি পাঠানো হয়। গুদামটিতে তেলজাতীয় পণ্য থাকায় এবং আশপাশের এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে।
তিনি আরও জানান, রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন