htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

জামালগঞ্জে সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগ

অর্থদণ্ডপ্রাপ্ত হুজাইফা মাহমুদ ফাহাদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নে সার চোরাচালানের দায়ে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডপ্রাপ্ত হুজাইফা মাহমুদ ফাহাদকে পুনরায় সারের ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এই বিতর্কিত নিয়োগ বাতিল চেয়ে স্থানীয় কৃষকদের পক্ষে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​অভিযোগকারী মিছবাহ উদ্দিন উপজেলার উত্তর ইউনিয়নের পূর্ব কালীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

​অভিযুক্ত হুজাইফা মাহমুদ ফাহাদ বিগত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে অবৈধভাবে সার পাচারের সময় জামালগঞ্জ থানা পুলিশের সহায়তায় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসারের হাতে সারভর্তি নৌকাসহ আটক হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় (মামলা নং- ০৪)।

​সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য সার ও বীজে ভর্তুকি দেওয়া হলেও এমন একজন দণ্ডিত ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিকে পুনরায় ডিলারশিপ দেওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে তীব্র হতাশা ও আতঙ্ক বিরাজ করছে। কৃষকদের আশঙ্কা, তিনি আবারও একই অপরাধে জড়িয়ে পড়বেন এবং এলাকায় সারসংকট তৈরি হবে।

​জামালগঞ্জ উপজেলায় ছোট-বড় ১৪টি হাওরে ২৪ হাজারের বেশি কৃষক ২৫ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করে জীবন জীবিকা নির্বাহ করেন। কিন্তু ডিলার কর্তৃক সঠিক মূল্যে সার বিক্রি না করে অধিক মুনাফায় তা পাচার করা হলে যথাসময়ে সারসংকট দেখা দিয়ে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে।

​এ বিষয়ে অভিযুক্ত হুজাইফা মাহমুদ ফাহাদের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে ফোনের লাইন কেটে দেন। অন্যদিকে, জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস জানান যে তিনি নতুন যোগদান করেছেন এবং ঘটনাটি তাঁর সময়ের আগের হওয়ায় মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদক ছুটিতে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কৃষকের ঘাম ঝরানো পরিশ্রমের ফসল এবং খাদ্য নিরাপত্তায় সার ব্যবস্থাপনায় কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম মেনে নেওয়া যায় না। অবিলম্বে বিষয়টি তদন্ত করে জনস্বার্থে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে স্থানীয় সচেতন মহল।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জামালগঞ্জে সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x