নারায়ণগঞ্জের রূপগঞ্জে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় টিএম মাস্টার ফিলিং স্টেশনের মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে করে আসা নয়জনের একটি দল বাসটিতে আগুন দেয়। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৬৫৩১।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা লাঠিতে আগুন জ্বালিয়ে বাসের ভেতরে নিক্ষেপ করে। এতে বাসটিতে আগুন ধরে যায়। তবে ফিলিং স্টেশনে দায়িত্বে থাকা নৈশপ্রহরীরা দ্রুত উদ্যোগ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন