নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ম্যাগাজিনভর্তি পাঁচ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা-পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে গেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়ার নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) কাইয়ূম ও এসআই জামান মোস্তফার নেতৃত্বে একটি দল অভিযান চালায়। শনিবার (৭ নভেম্বর) রাত ৩টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুনসেফেরচর পূর্বপাড়ায় সাকিল গাজীর বসতবাড়িতে অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই বাড়িতে ১০ থেকে ১২ জনের একটি দল গোপন বৈঠকে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে কাজী শিপন (২৪), মো. জাহিদ (৩৪) ও সজিব মিয়া (২৬) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও পাঁচ থেকে ছয়জন পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি ম্যাগাজিনে থাকা পাঁচ রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, একটি রামদা, একটি হাসুয়া, একটি চাইনিজ কুড়াল এবং নিবন্ধনবিহীন পুরোনো পালসার এএস ১৫০ মোটরসাইকেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় শিবপুর মডেল থানায় ৭ নভেম্বর ২০২৬ তারিখে জিডি নম্বর ৩২৪ নথিভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন