‘বৈষম্যহীন শিক্ষা চাই, এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ঘিরে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৮ নভেম্বর ২০২৬, শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রোববার দুপুর থেকে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম শুরু হয়। আগামী ১০ নভেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী এ কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে। প্রথম দিনেই বিভিন্ন পদে পাঁচজন শিক্ষক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রুহুল আমিন এবং আব্দুস সত্তার মরিয়ম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান। সহসভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম রাসেল।
এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এস্তার আলী এবং ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পিয়ারা বেগম মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী কমিশনার শিক্ষক ফারুক আহমদ, অশোক কুমার পাল ও শফিকুল ইসলাম।
নির্বাচনে অংশ নেওয়া শিক্ষক প্রার্থী মো. রুহুল আমিন বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করা এবং নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত ও অবহেলিত শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা করা তাঁর অঙ্গীকার।
তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা, পরিশ্রম ও সাহসী নেতৃত্বের মাধ্যমে তৃণমূল থেকে স্থানীয় ও জাতীয় পর্যায় পর্যন্ত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলনকে আরও বেগবান করতে চান তিনি।
শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি সামনে রেখে এবারের নির্বাচনকে ঘিরে শিক্ষক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন