ভূমিসেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে হয়রানি ও অযথা বিলম্বের শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ভূমি অফিসের কার্যক্রমে অনিয়ম, দীর্ঘসূত্রতা ও সেবাগ্রহীতাদের ভোগান্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের অধীন সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পরিদর্শনের সময় তিনি কার্যালয়ের বিভিন্ন রেজিস্টার, নামজারি কার্যক্রম এবং ভূমি উন্নয়ন কর আদায়ের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পাশাপাশি ভূমিসেবার মান ও সেবা নিতে আসা মানুষের ভোগান্তির বিষয়গুলো সরেজমিনে খতিয়ে দেখেন।
সেবাগ্রহীতারা নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন কি না, তা জানতে প্রতিমন্ত্রী সরাসরি তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন তিনি।
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে ফরহাদ হোসেন আজাদ বলেন, দাপ্তরিক কাজে কোনো ধরনের দীর্ঘসূত্রতা, অনিয়ম কিংবা হয়রানি বরদাস্ত করা হবে না। ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে ভূমিসেবাকে আরও দ্রুত, উন্নত ও জনবান্ধব করতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
সরকারি সেবার মান নিশ্চিত করা এবং জনগণের দুর্ভোগ কমানোর লক্ষ্যে মাঠপর্যায়ে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
পরিদর্শনকালে পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন