ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে একই পরিবারের নামে দুটি পৃথক ওয়ারিশান সনদ ইস্যু করাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নতুন সনদে জীবিত এক ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে। ওই সনদ ব্যবহার করে তাঁর ভাইয়েরা জমি নিজেদের নামে খারিজ করে নিয়েছেন বলেও দাবি করেছেন অভিযোগকারী। তবে অভিযোগ অস্বীকার করে ভাইয়েরা বলছেন, তাঁদের এক ভাই শৈশবেই মারা গেছেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা থাকায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
সংশ্লিষ্ট সনদ দুটি পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন ভুবন আলীর পরিবারের নামে একটি ওয়ারিশান সনদ ইস্যু করেন। সেখানে চার ছেলে ও তিন মেয়ের নাম উল্লেখ ছিল। পরে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিমলা রানী একই পরিবারের নামে আরেকটি সনদ দেন। নতুন সনদে পাঁচ ছেলে ও তিন মেয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়। এতে আজগর আলী নামে একজনকে মৃত হিসেবে দেখানো হয়েছে।
অভিযোগকারী আজিজুর রহমানের দাবি, আজগর আলী ওরফে আজিজুর রহমান একই ব্যক্তি এবং তিনি ওই পরিবারের বড় ছেলে। তাঁর ভাষ্য, পরিবারে চার ভাই ও তিন বোন। ভাইদের নাম আনোয়ারুল হক, মাশারুল হক, আমিরুল ইসলাম ও তিনি নিজে। তিন বোনের মধ্যে বড় বোন হাজেরা বেগম মারা গেছেন, অন্য দুজন জীবিত। তাঁর অভিযোগ, নিজের নামের দুই অংশ ব্যবহার করে আজগর আলী নামে আলাদা একজনের পরিচয় তৈরি করে তাঁকে মৃত দেখানো হয়েছে।
আজিজুর রহমান বলেন, তিনি জীবিত ও সুস্থ থাকা সত্ত্বেও সনদে তাঁকে মৃত হিসেবে দেখানো হয়েছে। ওই সনদ ব্যবহার করে তাঁর নামে কেনা জমি ভাইয়েরা নিজেদের নামে খারিজ করে নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
আজিজুর রহমানের দাবি, তাঁর বাবা গোলাম রসুল তাঁর নামে জমি কিনেছিলেন। পরে বাবা জীবিত থাকতেই জমিটি শুক্রা শীলের কাছে বিক্রি করেন। জমিটি পৈতৃক সম্পত্তি নয় বলেও দাবি তাঁর। বিষয়টি জানার পর তিনি প্যানেল চেয়ারম্যান সিমলা রানীকে নিজের জীবিত থাকার কথা জানান। পরে প্যানেল চেয়ারম্যান তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জীবিত দেখেন এবং সনদ সংশোধনের আশ্বাস দেন বলে জানান তিনি। তবে এখনো সনদ সংশোধন হয়নি। বারবার যোগাযোগ করেও শুধু সময় দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।
অন্যদিকে, আজিজুর রহমানের তিন ভাই আনোয়ারুল হক, মাশারুল হক ও আমিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, তাঁরা পাঁচ ভাই ছিলেন। তাঁদের এক ভাই আজগর আলী শৈশবে কালাজ্বরে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর সময় তাঁর বয়স আনুমানিক ৯ থেকে ১০ বছর ছিল। তাই আজিজুর রহমানের অভিযোগ সত্য নয় বলে দাবি তাঁদের।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ছোটবেলা থেকে তাঁরা ওই পরিবারকে চার ছেলে ও তিন মেয়ের পরিবার হিসেবেই চিনতেন। সম্প্রতি পাঁচ ছেলে থাকার কথা শুনেছেন। তাঁদের পরিচিত আজগর আলী ওরফে আজিজুর রহমান জীবিত আছেন বলেও জানান তাঁরা। জমি নিয়ে বিরোধের কারণে তাঁকে মৃত দেখানো হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আকচা ইউনিয়ন (পূর্ব) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, ছোটবেলা থেকেই তিনি পরিবারটিকে চার ভাই ও তিন বোনের পরিবার হিসেবে জানেন।
প্যানেল চেয়ারম্যানও আগে পরিবারে চার ছেলে ও তিন মেয়ে থাকার বিষয়টি জানতেন বলে তাঁর ধারণা। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই নতুন সনদ ইস্যু করা হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। বিষয়টি জানার পর সনদ সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছিল বলেও জানান আবু তালেব।
স্থানীয় ইউপি সদস্য বিজয় চন্দ্র বলেন, আগের চেয়ারম্যানের দেওয়া ওয়ারিশান সনদের বিষয়ে তিনি জানেন। তবে প্যানেল চেয়ারম্যান নতুন করে আরেকটি সনদ দিয়েছেন, তা তাঁর জানা ছিল না। তাঁর দাবি, আজগর আলী ও আজিজুর রহমান একই ব্যক্তি এবং তিনি এখনো জীবিত।
অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান সিমলা রানী বলেন, ৫ নম্বর ওয়ার্ডে আজগর আলী নামে একজন জীবিত ব্যক্তি রয়েছেন। ওই ব্যক্তির পরিবারের সদস্য ও ভাইয়েরা তাঁর কাছে এসে ওয়ারিশান সনদ নিয়েছিলেন। তাঁরা একটি মৃত্যু সনদও সঙ্গে এনেছিলেন তাঁর ধারণা ছিল, পরিবারটিতে আজগর আলী নামে চার ভাই রয়েছেন। তবে আবেদনে পাঁচ ভাইয়ের নাম উল্লেখ করা হয়েছিল। বিষয়টি নিয়ে তিনিও এখনো সন্দিহান রয়েছেন বলে জানান তিনি।
একই পরিবারের নামে ইস্যু করা দুটি সনদে ওয়ারিশের সংখ্যা ও পরিচয়ের এই পার্থক্য কীভাবে তৈরি হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগের সত্যতা, সনদ ইস্যুর সময় যাচাই-বাছাই এবং জমি খারিজের প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে প্রকৃত ঘটনা স্পষ্ট হতে পারে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন