htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

ছয় গ্রামের পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেল অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রস্তাবের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে আখাউড়া-আগরতলা সড়কেও যান চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেললাইন এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে বিভিন্ন ট্রেনের নির্ধারিত সময়ে যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

এদিকে, আখাউড়া-আগরতলা সড়ক অবরোধের কারণে ভারতগামী যাত্রী এবং পণ্যবাহী যানবাহনসহ বিভিন্ন ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন করে তা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের বিষয়ে ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

তাদের দাবি, শুরু থেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। তবে এখন পর্যন্ত তাদের দাবির কোনো সমাধান হয়নি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত হওয়া বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামনে এসেছে।

জানা গেছে, জেলা বিএনপির এক নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদেই তারা সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি পালন করছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ দায়িত্ব পালন করছে।

অবরোধের কারণে ট্রেন ও সড়কপথে যাতায়াত ব্যাহত হওয়ায় যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে দুর্ভোগ তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ছয় গ্রামের পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেল অবরোধ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x