htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বড় সমাবেশ

ছবি : নাগরিক সময়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখা এবং গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

‘আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, চলবে অবিরাম’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ রফিকুল ইসলাম, যিনি ‘চাইনিজ রফিক’ নামে পরিচিত।

সভাপতির বক্তব্যে গোলাম জাকারিয়া ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখতে হবে। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু) এবং যুগ্ম আহ্বায়ক মুহা. হায়াত উদ্দোলা।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি আব্দুর রহমান অনু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মোহা. শাহনেওয়াজ খাঁন সিনা, বিএনপি নেতা ওবাইদুল পাঠান, ইসমাইল হোসেনসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বড় সমাবেশ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x