সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর, জাহাঙ্গীরনগর ও সুরমা ইউনিয়নে মাদক, গরু চুরি, জুয়া ও সুদের কারবারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। তিন ইউনিয়নের মাদক ও চুরিবিরোধী আহ্বায়ক কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি মঙ্গলকাটা বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন ও সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানানো হয়।
শুক্রবার দুপুরে জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তিন ইউনিয়নের মাদক ও চুরিবিরোধী কমিটির আহ্বায়ক এবং রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল লতিফ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রেজাউল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমেদ, সুরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. খোরশেদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুহেল মিয়া, সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মমিন মিয়া এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আতাউর রহমান সজীব ও উপপরিদর্শক মনিতা সিনহা।
এ ছাড়া বক্তব্য দেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সুরমা ইউনিয়ন বিএনপির সভাপতি সাজুল মিয়া, বিএনপি নেতা আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম, তাহের মিয়া, জাকির হোসেন, খুরশেদ আলম, আবু তাহের, বাহা উদ্দিন, ইসমাইল ও ওসমান গণিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার উত্তরাঞ্চলের রঙ্গারচর, জাহাঙ্গীরনগর ও সুরমা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। তাঁদের অভিযোগ, এসব এলাকার কিছু ব্যক্তি গরু চোরাচালান, মাদক ব্যবসা ও সেবন, জুয়া এবং সুদের কারবারের সঙ্গে জড়িত। তাঁদের কর্মকাণ্ডের কারণে এলাকার তরুণদের একটি অংশ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় পরিবারের অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে—এসব বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধের উদ্যোগ পরিবার থেকেই শুরু করতে হবে। নিজেদের ঘর ও সমাজকে অপরাধমুক্ত রাখার অঙ্গীকার নিয়ে তিন ইউনিয়নের যুবসমাজ মাদক ও চুরিবিরোধী আহ্বায়ক কমিটি গঠন করেছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই মঙ্গলকাটা বাজারে এ প্রতিরোধমূলক সভার আয়োজন করা হয়েছে।
বক্তাদের ভাষ্য, মঙ্গলকাটা একটি ঐতিহ্যবাহী বাজার। সেখানে মাদক ব্যবসা, গরু চুরি, জুয়া ও সুদের কারবারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। এ ধরনের অপরাধ প্রতিরোধে বাজার এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন এবং পুরো বাজারকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানান তাঁরা।
সভায় আরও অভিযোগ করা হয়, সীমান্তপথে ভারত থেকে অবৈধ মদ, ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য আনা হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা বলেন, এলাকার অনেক দরিদ্র পরিবার গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করে এবং সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে। কিন্তু গরু চুরি ও মাদকসংক্রান্ত অপরাধের কারণে এসব পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকে। পাশাপাশি, কিছু প্রভাবশালী ব্যক্তি দরিদ্র মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে চড়া সুদে টাকা ধার দিয়ে তাঁদের আরও সংকটের মধ্যে ফেলছেন বলেও অভিযোগ তোলা হয়।
এ অবস্থায় ব্যক্তিগত ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে সামাজিক অপরাধের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান সভায় অংশ নেওয়া নেতৃবৃন্দ। মাদক, গরু চুরি, জুয়া ও সুদের কারবার প্রতিরোধে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তাঁরা।
সভা থেকে তিন ইউনিয়নের যুবসমাজ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন