htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

পঞ্চগড়ে লিগ্যাল এইডের মধ্যস্থতায় যৌতুকসংক্রান্ত ৩ বিরোধের নিষ্পত্তি

ছবি : নাগরিক সময়

পঞ্চগড়ে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে মধ্যস্থতার মাধ্যমে যৌতুকসংক্রান্ত তিনটি বিরোধের সফল নিষ্পত্তি হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে সমঝোতা প্রতিষ্ঠিত হওয়ায় বিরোধগুলোর শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ লিমেন্ট রায় এবং স্পেশাল মেডিয়েটর মো. জাকির হোসেনের মধ্যস্থতায় এসব বিরোধের নিষ্পত্তি করা হয়।

জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে বিরোধে জড়িত পক্ষগুলো নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন। বিশেষ করে যৌতুকসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে এ ধরনের উদ্যোগ পারিবারিক অশান্তি নিরসন এবং পারস্পরিক সমঝোতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ প্রক্রিয়ার মাধ্যমে আদালতের দীর্ঘসূত্রতা এড়িয়ে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হচ্ছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখাও সহজ হচ্ছে।

পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসের এ উদ্যোগকে সাধারণ মানুষের আইনি সহায়তা নিশ্চিত করা এবং সহজে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে লিগ্যাল এইডের মধ্যস্থতায় যৌতুকসংক্রান্ত ৩ বিরোধের নিষ্পত্তি

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x