htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

শিবপুরে পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

ছবি : নাগরিক সময়

নরসিংদীর শিবপুরে জ্বালানি তেল পরিমাপে অনিয়মের দায়ে পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে ফিলিং স্টেশনটির তেল সরবরাহের পরিমাপ যাচাই করে দেখা যায়, প্রতি ১০ লিটার জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের চেয়ে ৩০০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে। ফলে গ্রাহকেরা নির্ধারিত মূল্য পরিশোধ করেও প্রতিশ্রুত পরিমাণের জ্বালানি তেল পাচ্ছিলেন না।

এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নরসিংদী কার্যালয়ের একটি দলের প্রসিকিউশনে পরিচালিত অভিযানে শিবপুর থানা পুলিশ সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং এ ধরনের অনিয়ম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শিবপুরে পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x